ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেতা না হলে কী করতেন নওয়াজ?

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিনেতা না হলে কী করতেন নওয়াজ?

নওয়াজউদ্দিন সিদ্দিকী

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছোটখাটো চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পথচলা শুরু করেন। এরপর গ্যাং অব ওয়াসিপুর, লাঞ্চবক্স, মাঝি: দ্য মাউন্টেন ম্যান, বজরঙ্গি ভাইজানসহ বেশকিছু সিনেমায় তার অভিনয় প্রতিভার প্রমাণ রেখেছেন।

কিন্তু অভিনেতা না হলে কী করতেন নওয়াজ? সম্প্রতি একটি অনুষ্ঠানে এ প্রশ্নের জবাব দিয়েছেন মান্টো অভিনেতা। তিনি বলেন, ‘অভিনয়ের প্রতি ভালোবাসাই আমাকে অভিনেতা বানিয়েছে। তা না হলে আমি হয়তো কোথাও পেট্রোকেমিক্যাল কোম্পানি চালু করতাম।’ 

রসায়ন বিষয়ে স্নাতক করেছেন এ অভিনেতা। নওয়াজ বলেন, ‘আমি আগে একটি কেমিক্যাল কোম্পানিতে প্রধান কেমিস্ট ছিলাম। পরে নইদাতে একটি কোম্পানিতে প্রহরীর কাজ করেছি। এরপর সব ছেড়ে দুই বছর স্ট্রাগল করি। থিয়েটার দিয়ে কাজ শুরু করি। আমার চার থেকে পাঁচজন বন্ধু ছিল যাদের সঙ্গেই শুধু সিনেমা নিয়ে আলোচনা করতাম।’

নওয়াজউদ্দিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ফটোগ্রাফ। গত মার্চে মুক্তি পায় সিনেমাটি। রিতেশ বাত্রা পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন সানিয়া মালহোত্রা। এ অভিনেতার পরবর্তী সিনেমা রাত একেলি হ্যায়। হানি ত্রেহান পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আরো আছেন রাধিকা আপ্তে, শ্বেতা ত্রিপাঠি প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়