ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগ ও শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আ.লীগ ও শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

একটি দল আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবারো রাজনীতিতে পুর্নবাসনের চেষ্টা করলে ১১ দলীয় জোটসহ দেশের জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করে বলেন, “একটি দলের নেতারা ক্ষুধার্ত শকুনের মতো বসে আছে। তারা দাঁতে ধার দিয়ে বসে আছে ১২ তারিখের পর চাঁদাবাজি, সন্ত্রাসীর স্বর্গরাজ্য গড়ে তুলবে।” 

এর আগে, নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেনকে প্রত্যাহারের ঘোষণা দেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে শাসক ও নেতারা চুরি, লুটপাট করে সম্পদ বিদেশে পাচার করে দেশকে শ্মশানে পরিণত করেছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়