এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
প্রবাসীদের বিভিন্ন সংকটে সহায়তা প্রদানের লক্ষ্যে গঠন করা হয়েছে এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল। এনসিপি এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে এ সেল প্রতিষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ সারোয়ার, সদস্য সচিব নাজমুল বাসার এবং প্রধান সংগঠক জোবায়ের আহমেদের অনুমোদনে সেলটি গঠন করা হয়।
এনসিপি থেকে কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ডা. মাহমুদা মিতু ও মাহাবুব আলম।
এছাড়াও রাজনৈতিক লিয়াজোঁ উপদেষ্টা ফয়সাল মাহমুদ শান্ত, আইনি বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, প্রশাসনিক সমন্বয়ক আয়মান রাহাত, জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সমন্বয়ক রাসেল মোল্লা, মানবাধিকার বিষয়ক সমন্বয়ক নাভিদ নওরোজ এবং সদস্য হিসেবে আছেন শাহরিয়ার শাকিল ও ফাতিমা তুজ জোহরা মৈতি।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে কমিটির প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান হিমেল (ফ্রান্স), সহকারী প্রধান সমন্বয়ক এস এম কবির ফরহাদ (কাতার), আঞ্চলিক প্রধান সমন্বয়ক মেহেদী হাসান (কুয়েত), জরুরি সাড়া ও অপারেশন প্রধান সমন্বয়ক আমজাদ হোসাইন (নরওয়ে), আইনি-প্রশাসনিক ও তহবিল ব্যবস্থাপনা প্রধান সমন্বয়ক মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য), কল্যাণ-প্রশিক্ষণ ও কাউন্সেলিং সমন্বয়ক নাইমুর মাহের (কানাডা), যোগাযোগ-গণমাধ্যম ও তথ্য সুরক্ষা সমন্বয়ক নিহাল হোসাইন (অস্ট্রেলিয়া), নারী-কল্যাণ ও শিশু সুরক্ষা বিষয়ক সমন্বয়ক চম্পা আক্তার (রাশিয়া) এবং মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক হয়েছেন আজহার উদ্দিন সৈকত (মালয়েশিয়া)।
এই সেলের মাধ্যমে প্রবাসীরা যে ধরনের সহায়তা পাবেন: জরুরি অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সহায়তা, প্রবাসী পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত, বুলিং বা সাইবার বুলিং প্রতিরোধ, আইনি-প্রশাসনিক পরামর্শ, মানবিক সহায়তা ও ফান্ডরেইজিং, মৃত প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর সহায়তা, দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, স্কুল, কলেজ-ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শ, মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং, নারী ও শিশুদের নিরাপত্তা ও অনলাইন সেফটি, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল প্রাইভেসি সংক্রান্ত নির্দেশনা, বিদেশে কর্মরত নারী গৃহকর্মীদের সুরক্ষা।
ঢাকা/রায়হান/সাইফ
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’