ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ৭ শতাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬
উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ৭ শতাধিক রোহিঙ্গা আটক

যৌথ বাহিনীর অভিযানে আটক

জাতীয় নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে উখিয়ার বালুখালী ও আশপাশের এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে সেনাবাহিনীর মিডিয়া সেল থেকে জানানো হয়। 

আরো পড়ুন:

মিডিয়া সেল থেকে আরো জানায়, অভিযান চলাকালে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। আটককৃতদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে অভিযান চালিয়ে কিছু রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। 

ঢাকা/তারেকুর/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়