ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ বিশ্ব প্রপোজ ডে: প্রিয়জনকে বলে দিন ‘ভালোবাসি’ 

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আজ বিশ্ব প্রপোজ ডে: প্রিয়জনকে বলে দিন ‘ভালোবাসি’ 

আজ বিশ্ব প্রোপজ ডে। ছবি: চ্যাটজিপিটির সাহায্যে তৈরি

প্রিয়জনকে প্রেমের প্রস্তাব দেওয়া কী খুব সহজ? আমার কিন্তু তা মনে হয় না, এই কাজটি সবার জন্য সহজ নয়। প্রস্তাব দেওয়ার আগে অনেকেরই হাত-পা ঠাণ্ডা হয়ে যায়, কণ্ঠ কাঁপতে থাকে, মনে কাজ করে অজানা ভয়। তারপরেও ভয় ঝেরে ফেলে প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে হয়। আর ভালোবাসা প্রকাশ করার জন্য কখনো কখনো সাহস সঞ্চয় করতেই হয়। সেই সাহস জোগানোর বিশেষ উপলক্ষই হলো ৮ ফেব্রুয়ারি—প্রপোজ ডে। ভ্যালেন্টাইনস উইকের দ্বিতীয় দিন এবং রোজ ডে-এর পরের দিনটি প্রোপজ ডে হিসেবে বিশ্বজুড়ে উদযাপিত হয়।

প্রস্তাব দেওয়া যতটা কঠিন ভাবি, ততটা নয়

আরো পড়ুন:

কাউকে প্রোপজ দেওয়ার আগে নিশ্চিত হোন, আপনি কী সত্যিই তাকে ভালোবাসেন কি না। আমরা সাধারণত কাউকে প্রপোজ করার বিষয়টিকে খুব জটিল বলে মনে করি। কিন্তু বাস্তবে বিষয়টি ততটা কঠিন নয়। ভালোবাসার অনুভূতি প্রকাশে আন্তরিকতার প্রকাশ থাকলে বিষয়টি সহজ হতে পারে। 

প্রিয়জনকে প্রেমের প্রস্তাব দেওয়ার সময় সম্মানকে প্রাধান্য দিন। ছবি: চ্যাটজিপিটি

সম্মান দিন তার মতামতকে
প্রস্তাব দেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—অন্যের মতামতকে সম্মান করা। যাকে প্রস্তাব দিচ্ছেন, তার আগ্রহ ও সম্মতির বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করুন। যদি তিনি আগ্রহী না হন, তাহলে তাকে অযথা চাপ দেওয়া বা বিরক্ত করা কোনোভাবেই উচিত নয়। সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান ও বোঝাপড়া।

পরিবারের সহায়তা সম্পর্ককে সহজ করে
যদি পছন্দের মানুষটি পারিবারিক পরিচিত বা আত্মীয় হন, তাহলে পরিবারের সহায়তা নিতে পারেন। পরিবারের সম্মতি থাকলে সম্পর্ক আরও সহজে গড়ে ওঠে। 

প্রস্তুতি নিলে আত্মবিশ্বাস বাড়ে
হঠাৎ প্রোপজ করতে গেলে ভুল হতে পারে। তাই আগে থেকেই একটি ছোট, আন্তরিক বার্তা লিখে নেওয়া বা আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকবার অনুশীলন করলে আত্মবিশ্বাস বাড়ে এবং প্রস্তাব দেওয়াটাও সহজ হয়ে যায়।

আড়ম্বর নয়, প্রয়োজন আন্তরিকতা
প্রিয় মানুষকে প্রস্তাব দেওয়ার জন্য ব্যয়বহুল কোনো অনুষ্ঠান আয়োজনের প্রয়োজন নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তরিক অনুভূতি। সহজভাবে, স্পষ্টভাবে বলা—“আমি তোমাকে ভালোবাসি”—এই কথাটিই হতে পারে সবচেয়ে সুন্দর প্রস্তাব।

ভালোবাসা প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই, তবে প্রপোজ ডে অনেকের জন্য সেই সাহস সঞ্চয়ের একটি বিশেষ উপলক্ষ হয়ে ওঠে। তাই ভয়-সংকোচ দূরে রেখে আজই হয়তো বলা যেতে পারে মনের কথাটি—ভালোবাসার সহজ, আন্তরিক ভাষায়।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়