ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছে বাঁধন

জবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২৩ জানুয়ারি ২০২৩  
জবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছে বাঁধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এতে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে জবি ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদের রক্তদানে আগ্রহী ও প্রত্যেকের রক্তের গ্রুপ জানা থাকার জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছে জবি বাঁধন ইউনিট।

সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনটি।

সরেজমিনে দেখা যায়, নবীন শিক্ষার্থীদের অনেকাংশই তাদের রক্তের গ্রুপ জানে না। তারা অনেক আগ্রহের সাথেই রক্তের গ্রুপ নির্ণয় করছে এবং রক্তদানের উপকারিতা সম্পর্কে জানছেন সংগঠনটির সদস্যদের কাছে। 

রক্ত গ্রুপ জানতে আসা নবীন শিক্ষার্থী রাবেয়া আক্তার বলেন, ‘আগে কোনোদিন রক্ত পরীক্ষা করি নাই। আজকে রক্তের গ্রুপ জানতে পারলাম। ভবিষ্যতে যদি সুযোগ হয় অবশ্যই রক্ত দিব।’

এসময় বাঁধন জবি ইউনিটের সভাপতি মাহিয়ান এ. কে মাহমুদ বলেন, ‘নবীন শিক্ষার্থীদের অনেকাংশ রক্তে গ্রুপ জানে না। আমরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে দিচ্ছি এবং রক্তদানে উৎসাহী করার জন্য কাজ করছি।’

মেহেদী হাসান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়