ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৫ জন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১১ জুন ২০২৬  
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৫ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৫ জন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১২ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ১৮ জন,রাজশাহী বিভাগের ৩ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়