ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা জেলায় ১০ দিনে সহস্রাধিক অপরাধী গ্রেপ্তার: এসপি

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১১ জুন ২০২৬  
ঢাকা জেলায় ১০ দিনে সহস্রাধিক অপরাধী গ্রেপ্তার: এসপি

ঢাকা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম ও বিশেষ অভিযান নিয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার।

চলতি মাসে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত ১০ দিনে ঢাকা জেলার ৭ থানায় ১০০৮ জন অপরাধী গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে সাভার মডেল থানায় ঢাকা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম ও বিশেষ অভিযান নিয়ে এ সব তথ্য জানান তিনি।

সাভার মডেল থানা ১৪০ জন, আশুলিয়া ১৫২ জন, ধামরাই ৫৮ জন, কেরানীগঞ্জ মডেল থানায় ১০৬ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ১২৫ জন, নবাবগঞ্জে ৯৫ জন, দোহার ৯১ জন, ডিবি উত্তর ১০২ জন এবং ডিবি দক্ষিণ ৮১ জন অপরাধী গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার এ সময় জানান, মাদকসহ অন্যান্য অপরাধ নির্মূলে ঢাকা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে মাদক কারবারি, চিহ্নিত সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। 

তিনি আরো জানান, সাভারে গত ২২ মে গণমাধ্যমকর্মীদের ওপর হামলায় প্রধান অভিযুক্ত শামীমসহ এখনো পর্যন্ত মোট ১১ জন গ্রেপ্তার হয়েছে। বুধবার (১০ জুন) শামীমসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

আসামি ধরতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুলসহ এখনো পর্যন্ত মোট ৬  আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

ঢাকা/সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়