ঢাকা     বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাজেটে যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার: দেবপ্রিয়

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১১ জুন ২০২৬  
বাজেটে যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার: দেবপ্রিয়

অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে মানবিক অর্থনীতি গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে, যেখানে যুবসমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ডিজিটালাইজেশন ও ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়টিও উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের সামনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাজেটে একটি মানবিক অর্থনীতি গড়ার চেষ্টা দেখা গেছে, যেখানে তরুণ প্রজন্ম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। একইসঙ্গে ডিজিটাল রূপান্তর ও ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গঠনের চেষ্টা করা হয়েছে, যা সামাজিক সুরক্ষা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়