ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুয়েতে এনআইডি সেবা চালু, উচ্ছ্বসিত প্রবাসীরা

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৪ মে ২০২৪   আপডেট: ১৩:২৯, ৪ মে ২০২৪
কুয়েতে এনআইডি সেবা চালু, উচ্ছ্বসিত প্রবাসীরা

ছবি: রাইজিংবিডি

কুয়েতে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে দেশটিতে থাকা প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশির।

শুক্রবার (৩ মে) দেশটির মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামান।

আরো পড়ুন:

দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান।

রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামান বলেন, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি একটি দেশের নাগরিক হিসেবে অত্যন্ত জরুরি। এনআইডি ছাড়া যেমন প্রয়োজনীয় অনেক কাজ সম্পন্ন করা অসম্ভব, ঠিকই তেমনই সুনির্দিষ্ট একটি দেশের নাগরিক মর্যাদাও পাবেন না। কুয়েতে জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন হওয়ার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান বলেন, কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের দাবি ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আবেদনের প্রেক্ষিতে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর, গেলো অনেকগুলো নির্বাচন সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। এতে অবশ্যই বাংলাদেশের সব মানুষের আন্তরিক সহযোগিতা ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী গণমাধ্যমকর্মীসহ নানা পেশার প্রবাসী বাংলাদেশিরা।

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম শুরু হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার ও কুয়েতে দূতাবাসকে ধন্যবাদ জানান।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়