ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ৩৫ বছর বয়সি ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিভাবে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মাইনুদ্দীন রুবেল/সাইফ
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী