মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ মিজান শেখ (৩৮) নামের এক শিকারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে মোংলা পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শাহজালাল এলাকায় নিজ বাড়ি থেকে মাংসসহ মিজানকে আটক করে থানা পুলিশ। মিজান ওই এলাকার ইদ্রিস শেখের ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদে জানতে পারি মিজান শেখ হরিণের মাংস বিক্রির জন্য বাড়িতে অবস্থান করছিলেন। আমরা অভিযান চালিয়ে মিজানকে আটক করি। তার ঘর তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
মিজানের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
টুটুল/টিপু
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী