ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৪৮, ২৬ এপ্রিল ২০২১
ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

রোববার (২৫ এপ্রিল) থেকে শপিং সেন্টার দোকানপাট খোলা হয়েছে। এছাড়া ধীরে ধীরে লকডাউন তুলে দেওয়ার খবরে সাধারণ কর্মজীবী মানুষ রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। 

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ঢাকার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদয়িা পাটুরিয়া নৌরুট।  গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষ ঢাকার দিকে ফিরতে শুরু করেছেন। তবে সাধারণ মানুষের ঢাকায় ফেরার হার তেমন না। ফলে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট এলাকায় বাড়তি চাপ নেই।

আরো পড়ুন:

সোমবার (২৬ এপ্রিল) দুপরে বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য ) মো. সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাম হোসেন বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সর্বাত্বক লকডাউনে ফেরি পারাপার বন্ধ রয়েছে।  তবে জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপারে দুই থেকে তিনটি ফেরি রয়েছে। যখন কোনো অ্যাম্বুলেন্স ঘাট এলাকায় আসে তখন ফেরি পরিপূর্ণ হলে ছাড়া হয়। আর এসব যানবাহন পারাপরের সময় সাধারণ যাত্রীরাও পারাপার হচ্ছে। দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে ফেরি আসার সময় প্রতিটি ফেরিতে সাধারণ যাত্রীর পরিমাণ বেশি থাকে। প্রায় এক ঘণ্টা পর বা তারচেয়ে বেশি সময় পর এসব ফেরি পাটুরিয়া আসাতে যাত্রী বেশি হচ্ছে। এ নৌরুটে চলাচলের জন্য ১৬ টি ফেরি  থাকলেও জরুরি যানবাহনের পারাপারের জন্য দুই থেকে তিনটি ফেরি চলাচল করছে।

জাহিদুল চন্দন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়