ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১ লাখ গাছের চারা রোপণ করবে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৪ জুন ২০২১  
১ লাখ গাছের চারা রোপণ করবে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’

‘লাল-সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আরো পড়ুন:

শিক্ষার্থীদেন টিফিনের টাকায় পরিচালিত সংগঠনটি প্রতিবছর দেশব্যাপী ১ লাখ গাছের চারা বিতরণ ও রোপণ করে আসছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে চৌদ্দগ্রাম থানা চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।

কর্মসূচির দ্বিতীয় পর্বে থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি এম আনোয়ার মজুমদার বাঁধন, চৌদ্দগ্রাম শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, সদস্য রাশিদ শাহরিয়ার রিমন ও নারায়ণ চন্দ্র বণিক।

কাওসার আলম সোহেল বলেন, শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ তাদের নিজস্ব উদ্যোগে প্রতি বছর ১ লাখ গাছের চারা বিতরণ করছে। 

বৃহস্পতিবার চৌদ্দগ্রামে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের মাধ্যমে এ বছরের কার্যক্রম শুরু হলো। আগামী কয়েক মাসের মধ্যে পুরো দেশে ১ লাখ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

রহমান/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়