ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেরেবাংলানগরে মধ্যরাতে ছুরিকাঘাতে ২ পুলিশ আহত 

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১২ জুন ২০২৬  
শেরেবাংলানগরে মধ্যরাতে ছুরিকাঘাতে ২ পুলিশ আহত 

প্রতীকী ছবি

রাজধানীর শেরে বাংলানগরের জিয়া উদ্যান গ্লাস ব্রিজের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাত ১টার দিকে ঘটনাটি ঘটে। রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহতরা হলেন- এসআই সামসুজ্জোহা (৩৪) ও পুলিশ কনেষ্টবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)। তারা দুজনই শেরেবাংলা নগর থানায় কর্মরত। 

শেরে বাংলানগর থানার সহকারী উপ-পরিদর্শক( এসআই) মোহাম্মদ মমিন বলেন, ‍“অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের টহলরত পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুইজন পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যায়। দ্রুত আহত পুলিশ সদস্যদের হোসেন শহীদ সরোয়ারদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকের পরামর্শে আহতদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে, আহতরা চিকিৎসাধীন।”

ঢাকা/বুলবুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়