ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রেজা কিবরিয়া বললেন

অর্থনীতিকে গতিশীল করতে সম্প্রসারণমূলক বাজেট সময়োপযোগী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১২ জুন ২০২৬  
অর্থনীতিকে গতিশীল করতে সম্প্রসারণমূলক বাজেট সময়োপযোগী

জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া বলেছেন, ‍“বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের এই সময়ে অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার যে সম্প্রসারণমূলক (এক্সপ্যানশনারি) বাজেট প্রণয়ন করেছে, তা সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ।” 

আরো পড়ুন:

তিনি বলেন, “এ বাজেটের মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি আরো বাড়বে এবং জনসাধারণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।”

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, “অর্থমন্ত্রী এমনভাবে বাজেট তৈরি করেছেন যাতে অর্থনীতিকে গতিশীল করার জন্য বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে এবং প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হবে।

তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে একটি সম্প্রসারণমূলক বাজেটের প্রয়োজন ছিল এবং সরকার সেই পথেই এগিয়েছে। ফলে অর্থনীতির যে দুর্বলতার কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, তা কাটিয়ে উঠতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

“জনগণ এ বাজেটের সুফল পাবে, তবে এর ফলাফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হবে না। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বাজেটের ইতিবাচক প্রভাব স্পষ্ট হতে শুরু করবে”, যোগ করেন তিনি।

অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, “গত ১৭ বছর ধরে দেশের অর্থনীতি ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে। তাই প্রবৃদ্ধি আরো কিছুটা বাড়লে সেটি অস্বাভাবিক বা বিস্ময়কর কিছু হবে না।” তার মতে, অর্থমন্ত্রী দক্ষতার সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ব্যবস্থাপনা করেছেন এবং বাজেটেও সেই দক্ষতার প্রতিফলন ঘটেছে।

বাজেটকে স্বাগত জানিয়ে রেজা কিবরিয়া বলেন, “দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়