ঢাকা     শুক্রবার   ১২ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিরোধীদলীয় চিফ হুইপ 

বাজেটে অর্থনীতির জন্য প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১২ জুন ২০২৬   আপডেট: ০৯:১০, ১২ জুন ২০২৬
বাজেটে অর্থনীতির জন্য প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে

বাজেট নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রস্তাবিত জাতীয় বাজেটের সমালোচনা করে বলেছেন, ‍“এটি দেখতে আকর্ষণীয় হলেও অর্থনীতির জন্য প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।” 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “এটি দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ ঘাটতি বাজেট।” তিনি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন এবং অতিরিক্ত ঋণনির্ভরতার আশঙ্কা প্রকাশ করেন।

ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলা হলেও অর্থপাচার রোধ, পাচার হওয়া অর্থ ফেরত আনা কিংবা ব্যাংকিং খাতের কাঠামোগত সংস্কারের বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা নেই। ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব বাড়ছে, যা ভবিষ্যতে আস্থার সংকট তৈরি করতে পারে।”

বাজেটে দুর্নীতি নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে কার্যকর রূপরেখার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তবে তিনি স্বীকার করেন, বাজেট পুরোপুরি নেতিবাচক নয়; তবুও বৈষম্য কমানো ও মৌলিক অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয় প্রতিফলন এতে দেখা যায়নি।

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়