ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৮ ডিসেম্বর ২০২১  
ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজহার মেলার উদ্বোধন করেন।

উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তা মো. সিব্বীর আহমেদসহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা ।

অরিন্দম/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়