ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চলন্ত বাস থেকে লাফ দিয়ে পরে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৯ ডিসেম্বর ২০২১  
চলন্ত বাস থেকে লাফ দিয়ে পরে যুবক নিহত

বগুড়ায় চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বগুড়া সদরের বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা নামক স্থানে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার নওতারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

নিহতের বড় ভাই শহিদুল ইসলামের বরাত দিয়ে উপ-পরিদর্শক (এসআই) শামিম জানান, শফিকুল মানসিক প্রতিবন্ধী ছিলেন। তারা দুই ভাই কাজের উদ্দেশ্যে নীলফামারী থেকে কুমিল্লাগামী তাসিন পরিবহনের একটি বাসে রওনা দেন। পথিমধ্যে ঘটনাস্থলে এসে তার ভাই জানালা দিয়ে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাইওয়ে টহল পুলিশ শফিকুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এনাম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়