ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ২৯ জানুয়ারি ২০২২  
দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১

জামালপুরের সরিষাবাড়িতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোলা শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের চর নলসন্ধ্যা গ্রামে এই ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত ভোলা শেখ পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের কাজল গ্রামের হারুনুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নুরুল ইসলাম (ফুটবল) ও সুজাত আলী সুরুর (মোরগ) সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলামের সমর্থক ভোলা শেখ নিহত হন।

তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।’

সেলিম/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়