ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপলগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ২ আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
গোপলগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ২ আরোহী নিহত

গোপালগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ২ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।

আরো পড়ুন:

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের যাত্রী জিকার সরদার ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো ৭ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসিব শেখকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়