ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ১৫ এপ্রিল ২০২৬  
ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্যকে যোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চাপ দিচ্ছেন তার কাছে তিনি নতি স্বীকার করবেন না। 

বুধবার (১৫ এপ্রিল) পার্লামেন্টে তিনি এ কথা বলেছেন।

আরো পড়ুন:

মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি পরিবর্তনের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শর্তাবলী ‘সবসময় পরিবর্তন করা যেতে পারে।’

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার ব্রিটেনকে এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য চাপ দিয়েছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরই জানিয়েছেন, এই যুদ্ধে তার দেশ যোগ দেবে না।

স্টারমার বুধবার পার্লামেন্টে এমপিদের বলেছেন, “এটা আমাদের যুদ্ধ নয়। ভিন্ন পথ অবলম্বনের জন্য আমার ওপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছে, এবং সেই চাপের মধ্যে গত রাতের ঘটনাও অন্তর্ভুক্ত ছিল।”

তিনি আরো বলেন, “আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে যোগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয় এবং আমরা তা করব না। আমি আমার অবস্থান সম্পর্কে অবগত।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়