ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১৫ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:৪৪, ১৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের প্রধান হিসেবে তেহরানে পৌঁছেছেন।

বুধবার (১৫ এপ্রিল) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, ওয়াশিংটনের বার্তা বহনকারী মুনিরের প্রতিনিধিদল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করবে এবং ‘দ্বিতীয় দফা আলোচনা সম্পর্কিত বিষয়গুলো’ নিয়ে আলোচনা করবেন।’

সিএনএন জানিয়েছে, মুনিরের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রকাশ্যে কূটনৈতিক সফর ইতিবাচক ইঙ্গিত যে, যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা আলোচনা হতে পারে।

ইসলামাবাদ থেকে সিএনএন-এর নিক রবার্টসন বলেছেন, ফিল্ড মার্শালের সম্পৃক্ততা “আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কেন পরিস্থিতির পরিবর্তন শুরু হচ্ছে, কেন কিছু ইতিবাচকতা আসতে পারে।”

গত শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছিল। তবে ওই বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। এরপর থেকে দুই দেশকে আলোচনার টেবিলে পুনরায় নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। 
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়