ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ৩০ জানুয়ারি ২০২২   আপডেট: ০৯:৫৬, ৩০ জানুয়ারি ২০২২
মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন:

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে দুজন ও করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

মুন আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ জনসহ মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। 

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এন্টিজেন টেস্টে ৩৯০টি নমুনা পরীক্ষা করে ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.০৭ শতাংশ।

/মিলন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়