ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটের বাজারে ১০০ কেজির বাঘাইড় মাছ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৭ মার্চ ২০২২  
সিলেটের বাজারে ১০০ কেজির বাঘাইড় মাছ

সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য উঠেছে ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। সুরমা নদীতে ধরাপড়া মাছটি রোববার (২৭ মার্চ) বিক্রির জন্য নিয়ে আসেন এক বিক্রেতা। বিকেল পর্যন্ত মাছটি বিক্রি হয়নি। মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা।

মৎস্য ব্যবসায়ী বেলাল মিয়া জানান, সকাল ৭টার দিকে লামাকাজী এলাকায় সুরমা নদীতে বিশাল বাঘাইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজিরবাজার মৎস্য আড়তের ব্যবসায়ী সেটি কিনে আনেন। তার কাছ থেকে মাছটি কিনে নেন সিলেট নগরীর কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া। পরে তিনি মাছটি নগরীর লালবাজারে নিয়ে আসেন।

আরো পড়ুন:

বেলাল মিয়া জানান, এক লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য ১ লাখ ২০ হাজার টাকা পেলেই তিনি এটি বিক্রি করে দেবেন। 

তবে যদি পুরো মাছটি কেনার মতো ক্রেতা না পাওয়া যায়, তাহলে সেটি কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করবেন বলে জানান বেলাল মিয়া।  

নূর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়