ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ট্রাক্টর উল্টে খালে, নিহত ৩

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ৯ এপ্রিল ২০২২   আপডেট: ১২:৩১, ৯ এপ্রিল ২০২২
কুমিল্লায় ট্রাক্টর উল্টে খালে, নিহত ৩

কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই ট্রাক্টর উল্টে খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া-দরিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের শাহ আলমের ছেলে চালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে হাসান (২৩)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোরে ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান ও একজন আহত হয়েছেন।’

শরীফ/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়