গ্রিল কেটে দুই’শ ভরি স্বর্ণালংকার চুরি
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জ শহরের চন্দ্রিমা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে। রোববার (২২ মে) ভোররাতে শহরের ডিসি রোডের স্বর্ণপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
চন্দ্রিমা জুয়েলার্সের মালিক গোবিন্দ রায় বলেন, ‘দোকানের পেছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চোরের একটি দল। পরে কেচি গেটের তালা ভেঙ্গে মূল রুমে প্রবেশ করে আলমারি ও সিন্দুক ভেঙ্গে প্রায় দুই’শ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ নিয়ে গেছে তারা।’
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘চুরির ঘটনার বিষয়ে ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ। তবে কি পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে, তা স্টক তালিকা পেলে জানা যাবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাদল/কেআই
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী