ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৮ মে ২০২৬  
সিরাজগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় আন্তঃজেলা ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, চোরাই মালামাল ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ হয়।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন।

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন- সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রামানিক, জুলহাস প্রামানিক, কাওসার মৃধা, সাগর সরকার, রমজান শেখ, কামরুল ইসলাম, গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম এবং পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন।

ওসি আসলাম হোসেন জানান, হাটিকুমরুল গোলচত্বরে চড়িয়া মধ্যপাড়া এলাকার বাকিরুলের বাড়িতে ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা চুরি শেষে অবস্থান করছে এমন  সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়