রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজধানীর কলাবাগানের সোনারগাঁও হোটেলের ট্রাফিক বক্সের সামনে থেকে অজ্ঞাত (৫৬) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(৮ মে) ভোর পৌনে ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শাহিন আলম জানান, ভোরে সোনারগাঁও হোটেলের মোড় পুলিশ ট্রাফিক বক্সের সামনে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে জানান।
তিনি আরো জানান, আশেপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরের দিকে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি আহত হয়েছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ব্যক্তি নাম পরিচয় জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা/বুলবুল/মাসুদ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা