ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, শিশু আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৮ মে ২০২৬  
চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, শিশু আহত

ফাইল ফটো

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে রৌফাবাদ শহীদ মিনার এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত যুবকের নাম হাসান প্রকাশ রাজু। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘বিন্দু মাসির ছেলে রাজু’ নামে পরিচিত ছিলেন।  গুলিবিদ্ধ শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রাজু ঘটনাস্থলে মারা যান। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের দাবি, রাজু বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। রাতে বাসা থেকে বের হওয়ার পর তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনার পর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, “রৌফাবাদ এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়