লোকালয় থেকে উদ্ধার হরিণ ও অজগর বনে অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের শরণখোলার লোকালয়ে আসা চিত্রল হরিণ ও অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। রোববার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সোনাতলা গ্রাম থেকে হরিণ ও অজগর উদ্ধার করা হয়।
ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার বলেন, ‘সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ছগীর ঘরামির বাড়ির পাশে হরিণটি দেখতে পায় গ্রামবাসী। এরপর ভিলেজ রেসপন্স টিম (বিটিআরটি), বাঘ বন্ধু ও গ্রামবাসী মিলে হরিণটি উদ্ধার করে বনরক্ষীদের খবর দেয়। তারা উদ্ধার হওয়া হরিণটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকার বনে অবমুক্ত করে।’
তিনি আরও বলেন, ‘অপরদিকে ৯ ফুট লম্বা ১২ কেজি ওজনের একটি অজগর সকালে সোনাতলা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে ঢুকে একটি হাস খেয়ে ফেলে। পরে অজগরটি উদ্ধার করে সুন্দরবনের ভোলা এলাকার বনে অবমুক্ত করেন বনরক্ষীরা।’
টুটুল/কেআই