ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৪ জুলাই ২০২২   আপডেট: ১৪:৪১, ২৪ জুলাই ২০২২
রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫

দুর্ঘটনা কবলিত বাস

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। 

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

আরো পড়ুন:

হারুন অর রশিদ বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসকে ধাক্কা দেয়। দুর্ঘটনা কবলিত বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ বলেন, ‘ট্রেনের ধাক্কায় বাসটিতে থাকা ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই প্রিয়া নামে এক শ্রমিক নিহত হন। তিনজন হাসপতালে নেওয়ার পথে মারা গেছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও অনেক।  নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে ২০ হাজার টাকা করে অনুদান ও আহতদের চিকিৎসা ব্যয় বাবদ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।  এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। 

রফিক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়