ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চলন্ত বাসে নারীকে ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৪ আগস্ট ২০২২   আপডেট: ১৮:০৪, ৪ আগস্ট ২০২২
চলন্ত বাসে নারীকে ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে

টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ধর্ষণের আলামত মিলেছে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন।

আরো পড়ুন: চলন্ত বাসে ডাকাতি শেষে যাত্রীকে ধর্ষণ

আরো পড়ুন:

এদিকে, বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ডাক্তারি পরীক্ষা শেষে ওই নারীকে আদালতে পাঠানো হয়। সেখানে তার জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন: বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

অধ্যাপক রেহেনা পারভীন বলেন, তিন সদস্যের মেডিক্যাল টিম ওই নারীকে পরীক্ষা করেছেন। কিছু সাইন পজিটিভ আছে। সাইন অব স্ট্রাগল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। তার সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরো পড়ুন: বাসে ডাকাতি ও ধর্ষণ: ভয়াবহতার বর্ণনা দিলেন যাত্রীরা

টাঙ্গাইলের আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, ভুক্তভোগী নারীকে জবানবন্দি দেওয়ার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।

কাওছার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়