ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রী তাসনিয়া হত্যা: কোচিং শিক্ষকসহ আটক ৩ 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২২
স্কুলছাত্রী তাসনিয়া হত্যা: কোচিং শিক্ষকসহ আটক ৩ 

 

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যার ঘটনায় আবদুর রহিম রনি নামে তার এক সাবেক কোচিং শিক্ষককে আটক করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে আটক করা হয়। 

আরো পড়ুন:

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

আটককৃত রনি লক্ষ্মীনারায়ণপুর এলাকার খলিল মিয়ার ছেলে।

আরো পড়ুন: স্কুলছাত্রী তাসনিয়া হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ 

পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধারের পরপরই পুলিশের একাধিক টিম আসামিদের ধরতে পৃথক অভিযান শুরু করে। অভিযান চলাকালে ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০) ও কোচিং শিক্ষক আবদুর রহিম রনিকে (২৫) আটক করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক রনি প্রাথমিকভাবে জড়িত বলে ধারণা করা হচ্ছে। রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে সদ্য নখের আঁচড় রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের সময় তাসনিয়া নিজেকে বাঁচানোর জন্য রনির সঙ্গে ধস্তাধস্তির করেন। এ সময় রনির শরীরের একাধিক স্থানে তাসনিয়ার নখের আঁচড় লাগে। 

তিনি আরও বলেন, স্কুল শিক্ষার্থী হত্যাকাণ্ডের ওই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরো পড়ুন: নোয়াখালীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

শহীদুল ইসলাম জানান, শিক্ষক রনির কোচিং বাদ দিয়ে কিছুদিন আগে অন্যস্থানে কোচিং করতে শুরু করেন তাসনিয়া। এতে ক্ষিপ্ত হন রনি। তারপরেও তিনি তাসনিয়ার বাসায় বিভিন্ন সময় আসা যাওয়া করতেন। তাসনিয়ার মা বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন সে বিষয়টি জানতো রনি। আর এই সুযোগে গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে কোনো এক সময় বাসায় গিয়ে তাসনিয়াকে ধর্ষণ ও পরে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য রান্না ঘরে থাকা ছোরা দিয়ে হাত ও গলা কেটে তাসনিয়াকে হত্যা করেন রনি। ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য ঘরে আলমেরিতে থাকা মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখেন তিনি। কিন্তু কোনো স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস খোয়া যায়নি বলে জানায় নিহতের মা। প্রাথমিকভাবে আমরা শিক্ষক রনিকে হত্যাকারী হিসেবে শনাক্ত করছি। তাকে রিমান্ডে এনে ব্যাপক জিঙ্গাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাসনিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাসনিয়া নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। 

মওলা সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়