ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২২  
নোয়াখালীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

নিহত তাসনিয়া হোসেন অদিতা

নোয়াখালী জেলা শহরে অষ্টম শ্রেণির ছাত্রীকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক পুলিশ হত্যার কারণ জানাতে পারেনি।

নিহত ওই স্কুল ছাত্রীর নাম তাসনিয়া হোসেন অদিতা (১৪)। সে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত রিয়াজ হোসেনের মেয়ে। তার মা স্থানীয় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পুলিশ নিহতের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে। এ সময় বাসার প্রত্যেকটি রুমের আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো ছিল।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) আকরামুল হাসান হত্যার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। খুব শীঘ্রই অপরাধীকে শনাক্ত করা হবে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সুজন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়