ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেলুন থেকে বের করে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬
সেলুন থেকে বের করে যুবককে হত্যা

প্রতীকী ছবি

খুলনায় সন্ত্রাসীদের গু‌লিতে রা‌কিব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।  নিহত রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রা‌কিব এক‌টি সেলুনে ছিলেন। দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে মাথায় দুইটি গু‌লি করে। পরে পুলিশ ও স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “রাত ১০টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।”

তিনি বলেন, “জড়িতদের কিছু নাম পাওয়া গেছে। পুলিশ ফিল্ডে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। তারপরও অন্য কোনো ঘটনা আছে কিনা আমরা দেখছি। জানতে পেরেছি সেও (রাকিব) একটি গ্রুপের সদস্য। আমরা তা নিয়েও কাজ করছি এবং কেন ঘটেছে সেটি নিয়েও টিম কাজ করছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়