ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে জাহাজ ডুবি: তিন লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১৪ অক্টোবর ২০২২   আপডেট: ১৩:১০, ১৪ অক্টোবর ২০২২
চট্টগ্রামে জাহাজ ডুবি: তিন লাশ উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার (১৪ অক্টোবর) চট্টগ্রামস্থ কোস্ট গার্ড পূর্বজোনের একটি টিম নাম না জানা ওই তিনি ব্যক্তির লাশ উদ্ধার করে।

আরো পড়ুন:

এর আগে পতেঙ্গার কাটগড় চরপাড়ায় দুটি লাইটার জাহাজের সংঘর্ষে ‘এমভি সুলতান সানজার’ নামের জাহাজটি ডুবে যায়। 

আরো পড়ুন: চট্টগ্রামে দুই জাহাজ ডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমীন জানান, গতকাল এমভি সুলতান সানজার নামের একটি পাথর বোঝাই জাহাজ বন্দরের বহিঃনোঙ্গরে আসার সময় এমভি আকিজ লজিস্টিক -২৩ নামের অপর একটি লাইটার জাহাজকে ধাক্কা দেয়। এতে এম ভি সানজার নামের জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। এই সময় জাহাজে মোট ৯ জন ক্রু ছিলেন। পরে তিনজনকে লাইফ বোর্ট দিয়ে উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন ছয়জন। তাদের মধ্যে শুক্রবার সকালে দুই জন এবং দুপুরের দিকে আরো এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিন ক্রু নিখোঁজ রয়েছেন। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়