ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে কুমিরের কামড়ে বৃদ্ধা আহত

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২২ অক্টোবর ২০২২   আপডেট: ১৯:৩৯, ২২ অক্টোবর ২০২২
ফরিদপুরে কুমিরের কামড়ে বৃদ্ধা আহত

হাসপাতালে চিকিৎসাধীন পারুল বেগম

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় কুমিরের কামড়ে পারুল বেগম (৫৫) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজের পর হাঁস-মুরগির ছোটাছুটির শব্দ শুনে ঘর থেকে বের হন পারুল বেগম। এসময় জালে পেঁচিয়ে থাকা কুমির তার হাত ও পায়ে কামড় দেয়। পরে কুমির তাকে টেনে খালের পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পারুল বেগমের চিৎকার শুনে তার স্বামী এসে বাঁশ দিয়ে কুমিরকে আঘাত করে। এসময় কুমিরটি বাড়ির পাশের খালে নেমে যায়।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জের কর্মকর্তাদের জানানো হয়েছে। এছাড়া ওই বাড়ির পাশে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, ‘বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিরব/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়