ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৪ ডিসেম্বর ২০২২  
সিরাজগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

সিরাজগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আফসানা খাতুন নামের এক গৃহবধূ। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই তিনি চার সন্তান প্রসব করেন।

ওই নবজাতকদের বাবা শাহাদত হোসেন মিয়া। শাহাদত-আফসানা দম্পতির বাড়ি বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামে। জন্ম নেওয়া নবজাতকরা চার জনই ছেলে।

নবজাতকদের বাবা বলেন, ‘আমার স্ত্রী প্রায় সাত মাস আগে প্রথমবারের মতো গর্ভবতী হন। চিকিৎসকরা প্রসবের তারিখ নির্ধারণ করেছিলেন আগামী বছরের ২০ ফেব্রুয়ারি। কিন্তু শনিবার সকালে হঠাৎ তার প্রসব ব্যথা উঠলে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করাই। সেখানে অস্ত্রোপচার ছাড়াই চার ছেলে সন্তানের জন্ম দেন তিনি।’

মেডিনোভা হাসপাতালের সিনিয়র নার্স সাবিরা সরকার রুমি বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পর স্বাভাবিকভাবে চারটি বাচ্চা প্রসব করেন ওই নারী। প্রসূতির নির্ধারিত সময়ের দুই মাস বাকি ছিল। প্রি-ম্যাচুরড বাচ্চা হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে চার নবজাতককে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ডা. মাহবুবুল আলম বলেন, ‘চার নবজাতককে স্ক্যানো ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

রাসেল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়