ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভটভটি উল্টে চালকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২৩  
ভটভটি উল্টে চালকের মৃত্যু

জয়পুরহাটে শ্যালোচালিত ভটভটি খাদে পড়ে আবদুল মোমিন (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার (ফেব্রুয়ারি) সকালে কালাই উপজেলার পাঠানপাড়া-মোসলেমগঞ্জ সড়কের কুসুমসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া আবদুল মোমিন কালাই উপজেলার হাতিয়র গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে। আহত মোস্তাফিজুর রহমান একই উপজেলার হাতিয়র কাজীপাড়া গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আহত মোস্তাফিজুর মাছ বিক্রির জন্য ভটভটিতে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। কুসুমসারা এলাকায় আসার পর ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এসময় যানটি সড়কের পাশের একটি খাদে উল্টে পড়ে। এতে আবদুল মোমিন ও মোস্তাফিজুর গুরুতর আহত হন। স্থানীয় লোকজনরা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল মোমিনকে মৃত ঘোষণা করেন। আহত মোস্তাফিজুরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শামীম কাদির/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়