ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে ১২ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ২৬ মে ২০২৩   আপডেট: ১৫:১২, ২৬ মে ২০২৩
ধামরাইয়ে ১২ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ১২ বছর আগে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গ্রেপ্তার জিন্নাত আলী (৩৮) ধামরাইয়ের বাসিন্দা। তাকে বুধবার (২৪ মে) সাভারের উলাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানায়। 

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান ২০০৯-১০ সালের দিকে জিন্নাত আলীর নেতৃত্বে একটি চক্র ধামরাইয়ের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ২০১০ সালে তারা উপজেলার কাশিপুর গ্রামের দানিশ (১৪) নামে এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। তবে ওই কিশোরের পরিবার অর্থ পরিশোধ করতে পারেনি। তারা বিষয়টি পুলিশকে জানায়।
মুক্তিপণের অর্থ না পেয়ে ওই কিশোরকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায়। পরে পুলিশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে দানিশের মরদেহ খুঁজে পায়।

এ ঘটনায় মৃতের মা শোভা আক্তার ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামি জিন্নাতসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বিচার চলার সময় ১৮ মাস কারাভোগের পর আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। এরপর ২০২২ সালে ওই মামলায় অপহরণ ও হত্যায় জড়িত থাকায় জিন্নাতকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন আদালত।

এরপর থেকেই জিন্নাত আলী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। সে ছদ্মবেশ ধারণ করে সাভারসহ ঢাকার বিভিন্ন এলাকায় পোশাক কারখানায় চাকরি ও রিকশা চালিয়ে জীবন নির্বাহ করতো।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার জন্য ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

সাব্বির// 

সর্বশেষ

পাঠকপ্রিয়