ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিন জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৫ জুন ২০২৩   আপডেট: ১২:০১, ১৫ জুন ২০২৩
সিরাজগঞ্জে বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিন জন নিহত

ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের নলকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। 

নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় আরও প্রাণহানির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নলকা ব্রিজের পশ্চিম পাশে ফুলজোড় ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবীর বলেন, সকালে একটি লোকাল বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক নারী নিহত ও কয়েকজন আহত হয়। পরে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পরে সাত মাসের এক
শিশুসহ আরও এক নারী নিহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি উদ্ধার করা হয়েছে।

অদিত্য//

সর্বশেষ

পাঠকপ্রিয়