ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন থেকে শুরু: শিক্ষামন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ১৪ মে ২০২৬   আপডেট: ১৬:১২, ১৪ মে ২০২৬
এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন থেকে শুরু: শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী

আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে এই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে। এছাড়া, এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, “এসএসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত। এরই মধ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন চূড়ান্ত করা হয়েছে।”

তিনি জানান, সময় এমনভাবে ঠিক করা হয়েছে যাতে শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে এবং সিলেবাসও পুরোপুরি কাভার করা যায়। ভর্তি কার্যক্রমে আগে কিছুটা বিলম্ব হলেও এখন সময় গুছিয়ে আনা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, বোর্ড ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই ২০২৭ সালের এসএসি ও এইচএসির এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়