ঢাবির ৬ হলে ছাত্রশক্তির কমিটি ঘোষণা
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬টি আবাসিক হলে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি।
বুধবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকার এ কমিটির অনুমোদন দেন।
যেসব হলে কমিটি ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো—হাজী মুহাম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মাস্টারদা সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল ও অমর একুশে হল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে হাজী মুহাম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক করা হয়েছে সাইদুর রহমান শাহিদকে এবং সদস্যসচিব করা হয়েছে সাঈদ আফ্রিদিকে। মাস্টারদা সূর্যসেন হল শাখায় আহ্বায়ক হয়েছেন সাকিবুল হাসান এবং সদস্যসচিব হয়েছেন আরমানুল হক।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার ইয়ামিন এবং সদস্যসচিব হয়েছেন মুশফিক হাসান। বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক হয়েছেন আমিনুল ইসলাম এবং সদস্যসচিব করা হয়েছে সর্দার তানভীর বিন নজরুলকে।শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার আহ্বায়ক হয়েছেন আল মেহরাজ শাহরিয়ার মিথুন এবং সদস্যসচিব হয়েছেন নাজিমুদ্দিন সাঈফ। এছাড়া অমর একুশে হল শাখার আহ্বায়ক করা হয়েছে রুবায়েত হাসান রিমনকে এবং সদস্যসচিব হয়েছেন দিনাত হক।
ঢাকা/সৌরভ/জান্নাত
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নাহিদ রানা