ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দূষিত পানিতে অসুস্থতা, ঢাবির ছাত্রী হলে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ মে ২০২৬   আপডেট: ১৩:৪৪, ১৪ মে ২০২৬
দূষিত পানিতে অসুস্থতা, ঢাবির ছাত্রী হলে বিক্ষোভ

পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা।

বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে হলের অভ্যন্তরীণ নিরাপদ পানি, অব্যবস্থাপনা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা সড়কে অবস্থান নেন।

আরো পড়ুন:

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই সপ্তাহে হলের অনেক ছাত্রী পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে বুধবার হল প্রশাসনের সঙ্গে কথা বলতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নির্দিষ্ট কোনো বাজেট বরাদ্দ নেই। এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন ছাত্রীরা।

শিক্ষার্থীরা জানান, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে, যা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমিজনিত সমস্যায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিক্ষোভে ছাত্রীরা তিনটি মূল দাবি জানান। দাবিগুলো হলো—হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত।

দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত ছাত্রীরা।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়