ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মদ খেয়ে অভিনেত্রীদের আপত্তিকরভাবে স্পর্শ করে দেবালয়: অঙ্কিতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৪ মে ২০২৬  
মদ খেয়ে অভিনেত্রীদের আপত্তিকরভাবে স্পর্শ করে দেবালয়: অঙ্কিতা

দেবালয় ভট্টাচার্য, অঙ্কিতা চক্রবর্তী

‘অভিশপ্ত নাইটি’খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। আপত্তিকরভাবে তার শরীর স্পর্শ করার অভিযোগ করেছেন ‘ব্যোমকেশ বক্সি’খ্যাত এই অভিনেত্রী।

মঙ্গলবার (১২ মে) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। এ পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করেন অঙ্কিতা। এ মন্তব্যে যৌন হেনস্তার অভিযোগের কথা জানান এই অভিনেত্রী। তবে অঙ্কিতা মন্তব্য করার পর স্ট্যাটাসটি মুছে ফেলেন পরিচালক। 

আরো পড়ুন:

দেবালয়ের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ করেছেন অঙ্কিতা। এ অভিনেত্রী লেখেন, “তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না (যেটা করেছ, সেটা লিখতে আমার লজ্জা লাগছে, তাই পিঠে হাত বোলাতেই লিখলাম)।”  

অভিনেত্রীদের যৌন হেনস্তা করেছেন পরিচালক দেবালয়। এ অভিযোগ করে অঙ্কিতা লেখেন, “মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলায়, জোর করে ওই নোংরা গুটখা খাওয়া দাঁতে চুমু খেতে আসে? আর বাধা দিলে…পরের দিন নেশা কাটার পরে ক্ষমা না চেয়ে সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজ থেকে কাঠি করে থাকে। দেখা হলে চিনতেও পারে না। রাতারাতি পছন্দের অভিনেত্রী কীভাবে যেন অচেনা হয়ে যায়।”  

দেবালয় কার সঙ্গে এমন অশ্লীল আচরণ করেছেন, তা-ও জানিয়েছেন অঙ্কিতা। এ অভিনেত্রী বলেন, “আপাতত আমি আমার আর ওর (একটি নাম লিখেছিলেন) কথা বললাম।” 

এরপর থেকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। ভারতীয় একটি গণমাধ্যম এ নিয়ে অঙ্কিতার সঙ্গে কথা বলেছেন। এ আলাপচারিতায় তিনি বলেন, “যদি অন্যায় না করেন, তা হলে হঠাৎ কেন তিনি পোস্টটি মুছলেন? তিনি যে কাজটি করেছেন তা কুৎসিত, জঘন্য অপরাধ। কোনো অনুতাপও নেই তার। এ রকম লোক আরো সাংঘাতিক। এই ধরনের মানুষ অপরাধ করে মেরেও ফেলতে পারে। আমার কথা ছেড়েই দিলাম, আর একজনের সঙ্গেও যা করেছিলেন! সে তখনও প্রাপ্তবয়স্কও হয়নি। ওটা তো শিশু-হেনস্তা! নোংরা মানুষ বলেই পোস্ট ডিলিট করেছে।” 

আপাতত এর চেয়ে বেশি জানাতে নারাজ অঙ্কিতা। এ অভিনেত্রী জানান, আর পাঁচটা সাধারণ খবর বা ‘মুখরোচক’ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াক এই খবর, তা চান না তিনি। ভোটপরবর্তী পরিস্থিতি একটু সামলে দেবালয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলেও জানান তিনি। 

এ বিষয়ে কথা বলতে পরিচালক দেবালয়ের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। দেবালয়ের ভাষ্য—“যে মন্তব্য করেছে, বিষয় তার ব্যাপার। এ নিয়ে আলোচনা করলে তিনি আরো বেশি সমস্যায় পড়বেন। তাই এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়