ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন তারেক রহমান: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১৪ মে ২০২৬   আপডেট: ১৩:২২, ১৪ মে ২০২৬
ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন তারেক রহমান: আসিফ নজরুল

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র ছিলেন উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৩ মে) রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের ওপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টা জানতাম আমি।”

তিনি লেখেন, “তারেক রহমানের সহপাঠীদের মধ্যে কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।”

সাবেক এই উপদেষ্টা লেখেন, “তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।”

ঢাকা/রায়হান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়