৬-৮ জানুয়ারি সেন্টমার্টিনে যাবে না জাহাজ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে থাকা সব হোটেল-মোটেল ও গেস্ট হাউস।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ইয়ামিন হোসেন বলেন, নির্বাচনের সময় সেন্টমার্টিন বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে। তাই তিনদিন কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়ত বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউসও বন্ধ থাকবে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে নিয়মিত জাহাজ চলাচল শুরু হবে।
তারেকুর/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম