ভোট দিয়ে ফেরার পথে মারা গেলেন ৯০ বছরের আয়েশা
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরের রায়পুরে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় ৯০ বছর বয়সী আয়েশা বেগম নামের এক নারী মারা গেছেন। পরিবারের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর-৩ আসনের রাখালিয়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া আয়েশা বেগম রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাখালিয়া গ্রামের লাল গাজী মিঝি বাড়ির বাসিন্দা ছিলেন।
লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া বলেন, আয়েশা বেগম ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেননি। কেন্দ্রেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ঘটনাটি খুবই দুঃখজনক। মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।
জাহাঙ্গীর/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম