ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১০ মে ২০২৪   আপডেট: ১০:১৪, ১০ মে ২০২৪
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফাইল ফটো

নড়াইলে বজ্রপাতে মোহাম্মদ মজিবর চৌধুরী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মজিবর চৌধুরী ওই গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ওহিদ শেখ বলেন, বৃহস্পতিবার বিকেলে আকাশে মেঘ দেখে বাড়ির পাশের বিলে কাটা ধান গোছাতে যান মজিবর চৌধুরী। একপর্যায়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। বিল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, উলা গ্রামে বজ্রপাতে মোহাম্মদ মজিবর চৌধুরী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়